নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর সিনিয়র সাংবাদিক ও দৈনিক সোনার দেশের সাবেক সম্পাদক আবুল হোসেন মালেক ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)।
রোববার রাত পৌণে ৯টায় রাজধানীর উত্তরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

জানা যায়, একমাস ধরে তার একমাত্র মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সকালে হঠাৎ অসুস্থ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত পৌনে নয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবারের পক্ষ থেকে মরহুমের জানাজার সিদ্ধান্ত জানা যায় নি। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।
স/শ










