জাতীয়

দেশে করোনায় মারা গেলো আরও ৯ জন, আক্রান্ত ৩০৬

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনায় মারা গেলো আরও ৯ জন। এছাড়াও নতুন আক্রান্ত ৩০৬ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩০৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৪ জন।

নতুন মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকায় মারা গেছেন ৬ জন। বাকি তিনজন দেশের বিভিন্ন জেলায়। তবে নতুন হটস্পট হিসেবে ধরা পড়েছে গাজীপুর জেলা। ঢাকা, নারায়নগঞ্জের পরে গাজীপুরে ব্যাপক হারে করোনা আক্রান্ত রোগী বাড়ছে।

শনিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

স/আর

 

ট্যাগ: