সদ্য প্রকাশিত
জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন
রাজনীতি

দেশের মালিকানা মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনে নেমেছি

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
দেশের মালিকানা মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনে নেমেছি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের মানুষ সকল ক্ষমতার মালিক। দেশের মালিকানা এদেশের সকল মানুষের। দেশের মালিকানা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যের প্রয়োজন।

তিনি বলেন, এটা দলীয় ঐক্য নয়, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের মালিকানা ১৬ কোটি মানুষের কাছে ফিরিয়ে দেয়ার জন্য আমরা আন্দোলনে নেমেছি। সিলেটের এই সমাবেশ থেকে আজ সেই ঐক্যের সূচনা হলো।

আজ বুধবার বিকেলে সিলেট নগরের রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. কামার এসব কথা বলেন।

ড. কামাল হোসেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালে জনগণের ব্যক্তি স্বাধীনতা ও দেশ সকল মানুষের, এটা প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। তাই আমরাও ১৬ কোটি মানুষের অধিকার আদায়ে আজ রাজপথে নেমেছি।

তিনি বলেন, একটি স্বাধীন দেশে জনগণের মালিকানা না থাকলে গণতন্ত্র থাকে না। আমাদের আন্দোলন গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য। এই আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে।

এর আগে বেলা ২টায় শুরু হয় জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী ও মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আজমল বকত সাদেকের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।