দূর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে আলহাজ্ব মকবুল হোসেন ল্যাবরেটরী স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও ভাল ফলাফলে শিক্ষার্থীদের মাঝে গতকাল মঙ্গলবার সকালে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।
এসময় বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু, কাঠালবাড়িয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সোহেল রানা সেলীম, মুকুল,

অভিভাবক সদস্য আফজাল হোসেন, মানিক আহম্মেদ,শফিকুল ইসলাম,আলেক আহম্মেদ ও সালমা আক্তার শিল্পী । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা ওয়াহিদা আক্তার শিলা।
স/তা










