নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯ টা থেকে ভোট প্রদান শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। রাজশাহীর দূর্গাপুর উপজেলায় আনারস প্রতীকে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার। ভোট গননা শেষে বেসরকারী ফলাফলে এ তথ্য জানা গেছে।

আজ দুপুর আড়াইটাই সিল্কসিটি নিউজের দূর্গাপুর প্রতিনিধি গোলাম রসুল জানিয়েছেন, দূর্গাপুরের মোট ভোটার সংখ্যা ছিল ৮১ জন। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ ভোট। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব জামান ভুলু তালগাছ প্রতীকে পেয়েছেন ৩১ ভোট।
এর মধ্যে একটি ভোট নষ্ট এবং অপরটি খুঁজে পাওয়া যায়নি।
স/শ










