সদ্য প্রকাশিত
রাজশাহী

দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণহীন

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণহীন
নিজস্ব প্রতিবেদক:
অসহায় ও দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণহীন-এর সদস্যরা। রোববার সকাল থেকে দিন ব্যাপী রাজশাহীর ভালুগাছি ইউনিয়ন, বানেশ্বর এবং পুঠিয়ায় এ শীতবস্ত্র বিতরণ করেন তারা।
বর্ণহীন সংগঠনের সভাপতি মো: শাহীন আলী জানান, রোববার ১০০ পিচ কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। বর্তমানে এই সংগঠনে ১৩ জন সদস্য রয়েছে। সদস্যরা সবাই রাজশাহীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপশি স্বেচ্ছায় দু:স্থ অসহায় মানুষের পাশে দাড়াতে সংগঠনের প্রতিটি সদস্য তৎপর বলে জানান তিনি।

২০১৬ সালের জানুয়ারীর ১ তারিখ এ সংগঠনটির যাত্রা শুরু হয়।এরপর থেকে দু:স্থদের শীতবস্ত্র বিতরণ, মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারণা, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা, এবং রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন কার্যক্রম করেছে এই সংগঠন।
স/শ