সদ্য প্রকাশিত
রাজনীতি

দুলুর শাশুড়ির মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নিউজ ডেস্ক২ মার্চ ২০২৫১ মিনিট পড়া
দুলুর শাশুড়ির মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাবেক উপমন্ত্রী, নাটোরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর শাশুড়ি মাসুমা বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ মার্চ) ভোররাত সাড়ে ৩ টায় রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মাসুমা বেগম।

এছাড়া নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ আলাদা শোক বার্তা পাঠিয়েছেন।

মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ কন্যা, এক ছেলে ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বাদ জোহর রাজধানীর গুলশান সোসাইটি মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

সূত্র: যুগান্তর