রাজশাহীর খবর

আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন স্বাক্ষর

নিউজ ডেস্ক৫ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী অগ্রনী স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্র ফারহান খন্দকার সাক্ষর চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারাগেছে। নিহত স্বাক্ষর রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকার মোস্তফা কামাল বাবলুর ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে রামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে বেলা সাড়ে ১২ টার দিকে রামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

7

এর আগে গত ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একদল দুর্বৃত্ত সাক্ষরকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।  এ ঘটনায় আহত হন তার সহপাঠি একাদশ শ্রেণির শিক্ষার্থী তারিক জামিল।

পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রামেকে হাসপাতালে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে ঐই দিনই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

কলেজছাত্র স্বাক্ষর একটানা আট দিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে বৃহস্পতিবার শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

হামলার ঘটনায় স্বাক্ষরের বাবা মোস্তফা কামাল বাবলু বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছিলেন বলে জানা গেছে।

স/শ