সদ্য প্রকাশিত
রাজশাহী

দুর্গাপুরে ৪৬তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুরে  ৪৬তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

দূর্গাপুর প্রতিনিধি:
দূর্গপুরে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৪৬তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার বিকেলে দুর্গাপুর পাইল উচ্চ বিদ্যালয় মাঠে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় বনাম বখতিয়াপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে ক্রিকেটের ফাইনাল খেলার মধ্য দিয়ে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার চেয়ারম্যান নজরুল ইসলাম। এসময় স্বাগত বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল্লাহিল শাফি।

 

অনুষ্ঠানে মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম।

আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক আমিনুল হক টুলু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন,দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র প্রামানিক,

 

সাবেক উপজেলা যুবলীগের সভাপতি সাহাদত হোসেন, দুর্গাপুর পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমূখ। ফাইনাল খেলায় দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ২ রানে বখতিয়াপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ।

স/তা