
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী দুর্গাপুরে (স্বতন্ত্র) প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী অফিসে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দুর্গাপুর পৌর সভার ৬নং ওয়ার্ড সিংগা পুর্বপাড়া (স্বতন্ত্র) প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে এ ককটেল হামলা চালানো হয়।
এসময় ওই অফিসে বেশ কয়েকজন নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে এমন ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।


স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী অফিসে অবস্থানরত কর্মী নাজির উদ্দিন জানান, আমরা বেস কিছু নেতা ও কর্মী আফিসে বসে ছিলাম। এমন সময় দুইটি মোটরসাইকেল নিয়ে চারজন ব্যক্তি আমাদের অফিস লক্ষ্য করে ককটেল ছুড়ে মেরে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় ককটেল বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই অফিসসহ পুরো এলাকা অন্ধকার হয়ে যায়।
এদিকে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের কর্মী ও সমর্থকরা।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। পাশে একটি দোকানে সিসি ক্যামেরা রয়েছে। আমরা সেই সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দেখে প্রয়োজনিয় ব্যবস্থা নেব।









