রাজশাহী

দুর্গাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

দুর্গাপুর প্রতিনিধি:
আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে চিত্রাঅংকন প্রতিযোগিতা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সাহাদৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজিবুল ইসলাম খান, দুর্গাপুর পৌর আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, দুর্গাপুর থানার (ওসি) রুহুল আলম,উপজেলা আ.লীগের সাবেক সহসভপতি সামসুল ইসলাম, যুগ্ন সম্পাদক আবু ওবাইদা মাসুম প্রমূখ।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, সাবেক উপজেলা কার্যনিবাহী কমটির সদস্য আমিনুল হক টুল, সাবেক যুবলীগের সভাপতি সাহাদত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু,সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন,পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ প্রমূখ।

 

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা সানজিদা খানম।
স/শ