নাটোর

হালতিবিলে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং বিলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নাটোরের নলডাঙ্গার হালতী বিলের একডালা ও খাজুরা বিলে দিনব্যাপী এক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

​২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।

​অভিযানে নদী ও বিলের জীববৈচিত্র্য ধ্বংসকারী ৭০ পিস চায়না রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা। পরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​এছাড়া, স্থায়ী অবকাঠামো নির্মাণ করে মাছ শিকারে ব্যবহৃত ৪০০ মিটার বিস্তৃত বানা (বাঁশের বেড়া) সম্পূর্ণ অপসারণ করা হয়। অভিযান চলাকালে অবৈধভাবে সংগ্রহ করা ২৬ বস্তা শামুক উদ্ধার করে পুনরায় হালতী বিলের পানিতে অবমুক্ত করা হয়।

​অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আবু সাঈদ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।