দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে আমের গাছের পাতা কাটাকে কেন্দ্র করে দু পক্ষের মারপিটে মহিলাসহ ২জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে উপজেলার শ্যামপুর গ্রামে বাবলুর আম গাছের পাতা কাটে একই গ্রামের মজিবরের স্ত্রী রশিদা বেগম। এর জের ধরে বিকেলে বাবলুর ভাই সাজেদুর রহমান বাড়ির পাশে একটি মাঠ থেকে ধানের চারা রোপন শেষে বাড়ি ফিরার পথে রশিদা বেগম ও তার ছেলে হাসু আলী তার উপরে খিপ্ত হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে মারপিট বেধে যায়। এতে রশিদা বেগম ও সাজেদুর রহমান গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

স/অ










