গোলাম রসুল,দুর্গাপুর প্রতিনিধি:
ভোরের কনকনে শীতকে উপেক্ষা করে খেজুর রস সংগ্রহ পাটালি ও খুরি গুড় তৈরীতে ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুর উপজেলার গাছিরা। উপজেলা বিভিন্ন হাটবাজর গুলো এখন নতুন গুড়ের সমারাহ হয়ে উঠেছে।
দুপুরের রোদ পড়ে একটু বিকেল হলেই গাছুয়ারা রস সংগ্রহের জন্য খেজুর গাছের মাথার নালা পরিস্কার ও চাঁচার জন্য ধারালো বাটাল, চুন ও মাটির পাতিল (কোর) নিয়ে ছুটে চলছেন গাছে গাছে। গাছের মাথা চেঁচে মাটির কোর পেতে চলে যান অন্য গাছে। এভাবে বিকেল থেকে সন্ধা গড়ে যায় গাছুয়াদের। আবার ভোর হতে না হতেই ভোরের কনকনে শীতকে উপেক্ষা করে গাছুয়ারা একটি বাউক ও দুইটি টিন দিয়ে বানান ভার নিয়ে ছুটে চলেন প্রতিটি গাছের গোড়ায়।
প্রতিটি গাছের কোর থেকে সংগৃহিত রস ভারের টিনেকরে বাড়ীতে নিয়ে আসেন। এরপর লম্বা চুলায়, একটি প্লেন সিটের তৈরী কড়াইয়ে জাল করে তৈরী করে সুসাধু গুড়। একাজে বাড়ীর গৃহিনী সহ ছোট শিশুরাও অংশ গ্রহন করে থাকে। এ অঞ্চলের খেজুর গুড়ের সুনাম রয়েছে দেশ জুড়ে।

উপজেলার আলীপুর গ্রামের খেজুর রস সংগ্রহকারী গাছুয়া আব্দুল মালেক সিল্কসিটি নিউজকে বলেন, আমার বয়স বর্তমানে ৪৮ বছর। আমি ১২ বছর বয়স থেকে কনকনে শীতের মধ্যে সকল বাঁধা বিপত্তিতে পেছনে ফেলে প্রতি বছর খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে থাকি। সেই রস বাড়ীতে নিয়ে এসে সেটি কড়াইয়ে দিয়ে জাল করে সুসাদু পাটালি ও খুরি গুড় তৈরী করে থাকি। আর সেই গুড় যখন হাট বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি তখন রস সংগ্রহের সকল কষ্ট দুঃখ ভূলে যাই।
এ খেজুর গুড়ের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। একেকটি খেজুর গাছ থেকে গড়ে প্রতিদিন ৭০০ গ্রাম করে গুড় তৈরী হয়। বর্তমানে হাটে বাজারে খেজুর গুড় বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। উপজেলার হাট বাজার গুলো জমে উঠেছে পাটালি ও গুড়ের হাট। গত বছরের চেয়ে এবছরে দাম দিগুন পাওয়ায় বেশ আনন্দিত চাষীরা।
উপজেলা কয়েকটি হাট বাজার ঘুরে দেখা গেছে সিংগা হাট সপ্তাহে দুইদিন রবিবার ও বুধবার প্রতি হাটে গড়ে ৩ থেকে ৪হাজার কেজী, আমগাছী হাটে ৪ থেকে ৫ হাজার কেজী,কানপাড়া হাটে দোড় থেকে ২হাজার কেজী ও আলীপুর ,পালশা সহ উপজেলার বিভিন্ন হাটে হাজার হাজার কেজি গুড় বিক্রি হচ্ছে।
সিংগা হাটে গুড় বিক্রি করতে আশা আবু জাফর,রায়হান আলী ও মকবুল হোসেন জানান, গতবছরে চিনির দাম কম থাকায় আনেক গাছুয়ারা খেজুর গুড়ে চিনি মিসিয়ে গুড় তৈরী করেছিলো। তাই গুড়ের দাম অনেক কমছিলো। এ বছরে চিনির দাম বেশি হওয়ায় গুড়ে চিনি ভেজাল দিতে না পারায় মুলত গত বছরের চেয়ে অনেক বেশি দামে গুড় বিক্রি করতে পাচ্ছে তারা। ভালো দামে গুড় বিক্রি করতে পারায় তারা অনেক আনন্দিত।
বর্তমানে হাটে বাজারে ভালো মানের সুসাদু পাটালি গুড় বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকাও খুরি গুড় বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা কেজি দরে। ফলে এ মৌসুমে খেজুর গাছের রস সংগ্রহকারীরা খুব ভালো দাম পাওয়া হাসি মুখে সাচ্ছন্দে জীবন যাপন করতে পারবে বলে আশাবাদী চাষীরা।
স/শ










