সদ্য প্রকাশিত
রাজশাহী

দুর্গাপুরে খাঁস পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুরে খাঁস পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে খাঁস পুকুরকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার গৌরিহার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গৌরিহার গ্রামের মৃত আব্দুল রব এর ছেলে আবু কালাম বাবলু, আমির মন্ডলের ছেলে আরজেদ, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও আব্দুল মজিদের ছেলে বিপুল। এলাকাবাসী সুত্রে জানাগেছে, গত কয়েক বছর ধরে আব্দুল রবের ছেলে আবু কালাম ও বাবলু প্রায় পুনে তিন বিঘা আয়তনের একটি খাঁস তিনি ভোগ দখল করে মাছ চাষ করে আসছিলেন।

প্রতিপক্ষের আমির মন্ডলের জমির কিছু অংশ পুকুরের মধ্যে নেমে যাওয়ার কারনে তারা পুকুরটি ভোগ দখল করতে চাই। এরই জের ধরে গত শনিবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে। সংঘর্ষের এক পর্যায়ে উভয় পক্ষের অন্ততঃ ৬ জন আহত হয়। আহতদের দুর্গাপুর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম জানান, ঘটনাটি শুনেছি। আমার কাছে এ বিষয়ে কোন অভিযোগ আসেনি,তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/আ