
দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে কোভিড-১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদার করণে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন দি হাঙ্গার প্রজেক্টের রাজশাহী সমন্বয়কারী রাসেল আহম্মেদ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রোজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর প্রদ্যুৎ কুমার সরকার। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টে মূল প্রবন্ধ উপস্থান করেন হাঙ্গার প্রজেক্টের রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান।
দি হাঙ্গার প্রোজেক্টের উপজেলা সমন্বয়কারী খলিলুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান সোহাগ, ডাঃ রুহুল আমিন, সাইদুর রহমান রনি সহ শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। ইউনিসেফের সহযোগিতায় দি হাঙ্গার প্রোজেক্ট প্রকল্পটি বাস্তবায়ণ করছে।
এস/আই








