সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
মিডিয়ার সংবাদ

দুর্গাপুরে কালেরকণ্ঠ শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে আল কোরআন বিতরণ

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০২৩১ মিনিট পড়া
দুর্গাপুরে কালেরকণ্ঠ শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে আল কোরআন বিতরণ

দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহী দুর্গাপুরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে দুর্গাপুর সদর সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর হাতে এই পবিত্র গ্রন্থ আল-কোরআন তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম, দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু আরিফ রুবেল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শারমিন আক্তার পলি,

শুভসংঘের দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি প্রভাষক আমিনুল হক টুলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কালের কণ্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি ও দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রসুল, সিংগা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসানুজ্জামান, মোস্তাক আহম্মেদ, হাবিবুর রহমান, শিক্ষিকা নূরুনেছা,জোসনা খাতুন, জান্নাতুন ফেরদৌস, শিরিনা পারভিন, ইশরাত জাহান, রুমা পারভীন, অরুনিমা খন্দকার, তারজিন্নাহার প্রমুখ।