দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে `মরহুম কাজী আব্দুল আওয়াল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৭’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ঝালুকা ডিগ্রী কলেজ মাঠে কাঁঠালবাড়িয়া কিংস বনাম কাটাখালি ফুটবল একাডেমির মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় ৫-৩ গোলে কাটাখলিকে পরাজিত করে বিজয় অর্জন করেন দুর্গাপুর কাঠালবাড়িয়া কিংস। উক্ত অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর-পুঠিয়া আসনের সংসদ সদস্য ও খাদ্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী, ইউনিয়ন আ.লীগের সভাপতি আকবর আলী, সহসভাপতি ইমরান আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি কবিরুল ইসলাম আনিস, ঝালূকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফয়জুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের সভাপতি শাহজামাল, ১নং ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক। খেলাটি পরিচালনায় ছিলেন ফজেল মাহমুদ।










