সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

দার্জিলিংয়ে তীব্র গরম, দুপুরে বাইরে বের হচ্ছেন না পর্যটকরা

Silk City২৩ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
দার্জিলিংয়ে তীব্র গরম, দুপুরে বাইরে বের হচ্ছেন না পর্যটকরা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শরৎকালে হাঁসফাঁস করা গরম পাহাড়ে। সকালে হিমের পরশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাম ঝরার পরিস্থিতি তৈরি হয়। দিনের বেলায় শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। এমনি চিত্র দেখা যাচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দার্জিলিং শহরে।

দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় আবহাওয়া অফিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ বছরের উষ্ণতার রেকর্ড ভেঙেছে পাহাড়ে। শুধু দার্জিলিংই নয়, কালিম্পং, সিকিমেও একই পরিস্থিতি। চাহিদা বাড়ছে ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি)।

কয়েক দিন ধরে পাহাড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সোমবার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রির আশপাশে।
আবহাওয়া দপ্তর বলছে, ক্রমে উষ্ণতা বাড়ছে পাহাড়ে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি তো, কোথাও ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

সেপ্টেম্বরের শেষের দিকে পাহাড়ে শীতের আমেজ অনুভূত হয়। কিন্তু শরতে পাহাড়বাসীর মধ্যে শুরু হয়েছে ফ্যান, এসি কেনার ধুম। গরমের কারণে পর্যটকরাও দুপুরে হোটেলের বাইরে বের হচ্ছেনই না। বিকেলের পর ভিড় বাড়ছে শহরের নানা জায়গায়।
সিকিম আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, এদিন সিকিমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।

দার্জিলিংয়ে দুপুরে তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া তাদংয়ে ৩১.২, শিলিগুড়িতে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।

সিকিম আবহাওয়া দপ্তরের পরিচালক গোপীনাথ রাহা বলেন, ‘নব্বইয়ের দশকের পর এই সময় এত গরম দেখা যায়নি পাহাড়ে। এখন ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে অনেকটাই বেশি। তবে বিকেলের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।’ পাশাপাশি তিনি জানান, মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টি শুরু হতে পারে। বেশ কিছু জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে দার্জিলিং বেড়াতে এসে শরীর থেকে ঘাম ঝড়ছে পর্যটকদের। হাওড়া থেকে কয়েক দিনের জন্য পাহাড়ে বেড়াতে গেছেন অনামিকা সেনগুপ্ত। তিনি বলেন, ‘ওখানে এখন বেশ গরম। একটু স্বস্তির কারণে দার্জিলিং এসেছিলাম। কিন্তু দুই দিন ধরে এখানে যা গরম, তাতে হোটেলের বাইরে বেরোনো দায় হয়ে দাঁড়িয়েছে। বিকেলের পর ছাড়া আমরা কেউই বাইরে যাচ্ছি না।’

শিবরাজ সিং নামের আরেক পর্যটক বলেন, ‘পাহাড়ে এমন পরিস্থিতি হবে ভাবতে পারিনি। এই সময় আগেও দার্জিলিংয়ে এসেছি। কিন্তু এ রকম আবহাওয়া দেখিনি। বড় বড় ভবন তৈরি হচ্ছে পাহাড়জুড়ে। এমন পরিস্থিতি একটা সময়ে যে হবে, এটাই তো স্বাভাবিক।’

 

সূত্র: কালের কণ্ঠ