সদ্য প্রকাশিত
নাটোর

দাফনে রাষ্ট্রীয় মর্যাদা পাননি মুক্তিযোদ্ধা: পেলেন বিজয় দিবসের আমন্ত্রণ

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
দাফনে রাষ্ট্রীয় মর্যাদা পাননি মুক্তিযোদ্ধা: পেলেন বিজয় দিবসের আমন্ত্রণ

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় দাফনে রাষ্ট্রীয় মর্যাদা পায়নি অথচ মুক্তিযোদ্ধা পরিচয়ে পেল বিজয় দিবসের আমন্ত্রণ পত্র। হতভাগা ওই ব্যক্তির নাম আমিন উদ্দিন মন্ডল। গত ৭ ডিসেম্বর ৭৪ বছর বয়সে তিনি মারা গেছেন। ১৯৭১ সালে আনছার বাহিনীর সদস্য হিসেবে পাক-বাহিনীর বিরুদ্ধে সক্রিয় ভাবে নিজ এলাকায় যুদ্ধে অংশ গ্রহন করেন।

 

দীর্ঘদিন যাবত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়েছেন। কিন্তু শেষ শ্রদ্ধাটুকু তিনি পাননি। এমনই অভিযোগ করছেন আমিন উদ্দিনের ছেলে সাহিন আলম সেন্টু।

 

আমিন উদ্দিনের বাড়ি উপজেলার মুরাদপুর মহল্লায়। রোববার সকালে বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিতভাবে এসব অভিযোগ করেন।

 
তিনি জানান, তার পিতা আমিন উদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালে নাটোরের কানাইখালী মাঠে আনছার প্রশিক্ষকের কাছে গেরিলা প্রশিক্ষণ নিয়ে পাশ্ববর্তী লালপুরের মইনি এলাকায় যুদ্ধে অংশ নেন। তার প্রাক্তন রেজিষ্ট্রার্ড নং-৪৩ এবং মুক্তি বার্তা নং- ০৩০৪০৩০০৬৫, যা ১৬৬ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। কেন্দ্রীয় কাউন্সিল কর্তৃক খসড়া তালিকায় ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ে তার নাম তালিকা ভূক্ত রয়েছে।

 
তিনি শুরু থেকে মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা পেতেন। গত ২০১৫ সালের ৬ জুলাই মন্ত্রাণালয়ে এক অভিযোগ আছে এমন কারন দেখিয়ে  তার ভাতা বন্ধ করে দেয়া হয়। তবে কি অভিযোগ তার বিরুদ্ধে তা স্পষ্ট করে জানায়নি স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড। দীর্ঘদিন অসুস্থাবস্থায় থাকার পর গত ৭ ডিসেম্বর নিজ বাড়িতে মারা যান তিনি।

 

তার সন্তানের আক্ষেপ, তিনিএকজন মুক্তিযোদ্ধা হয়েও শেষ শ্রদ্ধা হিসেবে দাফনে রাষ্ট্রীয় মর্যাদা পাননি। তবে তিনি সকলের কাছে প্রশ্ন ছুঁড়ে বলেন, তবে কেন বীরমুক্তিযোদ্ধা সম্বোধন করে বিজয় দিবসের আমন্ত্রণপত্র পাঠানো হলো।

 
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড রশীদুন্নবী বেফিন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তার ভাতা বন্ধ হয়ে যায়। একই কারনে তার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা যায়নি। তবে পূর্ব তালিকায় মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম অন্তুর্ভূক্ত ছিলো বলে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে।
স/শ