সদ্য প্রকাশিত
রাজনীতি

দখল-চাঁদাবাজি করলে আপনিও আ. লীগ হয়ে গেলেন : ফখরুল

নিউজ ডেস্ক১৮ জুন ২০২৫১ মিনিট পড়া
দখল-চাঁদাবাজি করলে আপনিও আ. লীগ হয়ে গেলেন : ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আপনি যদি দখল-চাঁদাবাজি করেন, তাহলেও আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সব দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। আজ বুধবার এক অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, কোনো কিছু জোর করে দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি। আইন যেন নিজের হাতে তুলে না নিই।
লন্ডনের বৈঠককে কেন্দ্র করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তারিখ ও সময় নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হচ্ছিল তখনই এই বৈঠক দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। এই বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা।

তিনি আরো বলেন, আমরা বলেছিলাম, ডিসেম্বরে নির্বাচন চাই।

অন্যদিকে ড. ইউনূস এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলোচনার মাধ্যমে সেটি ফেব্রুয়ারিতে নিয়ে এলেন, তিনি ডিসেম্বরে অনড় ছিলেন না। এটি একজন দেশনায়কের গুণ। দেশ ও জাতির জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করেন তিনি। সূত্র: কালের কণ্ঠ