সিল্কসিটিনিউজ ডেস্ক:
তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ চলছে। বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
আজ তিনটি বিষয়ে আলোচনা হবে বলে আগেই জানানো হয়েছে। সেগুলো হলো– রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও জেলা সমন্বয় কমিটি গঠন।

মঙ্গলবার (১৭ জুন) দ্বিতীয় দিনে আলোচনা হয়েছে (সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব), দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) এবং প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে।
আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ব্রিফ করার কথা রয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন










