সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

তুরস্কের নাইটক্লাব হামলার প্রধান সন্দেভাজন আটক

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
তুরস্কের নাইটক্লাব হামলার প্রধান সন্দেভাজন আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুরস্কের গণমাধ্যম বলছে ইস্তানবুলের নাইটক্লাবে হামলাকারী হিসেবে প্রধান সন্দেহভাজনকে ধরা হয়েছে। ৩৪ বছর বয়সি আবদুলকাদির মাশারিপভ একজন উজবেক নাগরিক।

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে নাইটক্লাবের ঐ হামলায় ৩৯জন নিহত ও ৭০ জন আহত হয়েছিল। ইসলামিক স্টেট ঐ হামলার দায় নিয়েছিল।

 

ইস্তানবুলে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন বলছেন ঐ ব্যক্তির যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাছে ধুসর রঙের টি শার্ট একটি লোকের প্রচণ্ড মার খাওয়া থেতলানো মুখ। কেও একজন তার গলা সামনের দিক থেকে ধরে আছে।

 

আশঙ্কা করা হচ্ছিল এই বন্দুকধারী ব্যক্তি তুরস্কের আশেপাশে কথিত ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে যেতে পারে।

 

সংবাদদাতা জানাচ্ছেন এই ব্যক্তির ধরা পড়ার ঘটনা তুরস্ক সরকারের জন্য একটা বড় স্বস্তির বিষয়। কিন্তু দেশটিকে সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

 

পুলিশ বলছে আবদুলকাদির নামে ব্যক্তিকে তার চার বছর বয়সী ছেলের সাথে পায় তারা। কিরগিজ এক বন্ধুর বাড়িতে আবদুলকাদির সেসময় ছিল। পুলিশ তার ঐ কিরগিজ বন্ধু সাথে আরো তিনজন নারীকে আটক করেছে।

সূত্র: বিবিসি বাংলা