সদ্য প্রকাশিত
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক কাজে যোগ না দেওয়ায় ১০ কারখানায় ছুটি গাজীপুরে শ্রমিকরা সড়কে অবস্থান করায় পুলিশের ধাওয়া টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ
রাজনীতি

তিন সিটির নির্বাচন সুষ্ঠু হবে, সরকার হস্তক্ষেপ করবে না

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৮২ মিনিট পড়া
তিন সিটির নির্বাচন সুষ্ঠু হবে, সরকার হস্তক্ষেপ করবে না

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না। জনগণ যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সড়ক পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও নির্বাচনী এলাকায় কখনও যাইনি।

‘লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে মির্জা ফখরুল ইসলাম নির্বাচনী এলাকায় যেতে পারেন অথচ আমরা যেতে পারি না,’ যোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী এমপি মন্ত্রীরা এলাকায় যেতে পারবে না। আমরা সেই বিধি মেনে চলেছি। খুলনা ও গাজীপুরে আচরণবিধি লঙ্ঘন করিনি।

দলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি আবারও আশ্বস্ত করতে চাই- স্বাধীন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যে নিয়ম-কানুন আচরণবিধি আছে আমরা সরকারি দলের পক্ষ থেকে সব মেনে চলব।

সেতুমন্ত্রী বলেন, টাঙ্গাইল বাইপাসে যে সমস্যাটা হতো সেটা এখন রিপেয়ার মেনটেইনেস করে রিজিট ট্রিটমেন্ট করার ফলে ওখানে আর এবার সমস্যা হবে না।

দেউরিয়া রেলওভার পাসের কাজ প্রায় শেষ। তবে কিছু আইন সংক্রান্ত সমস্যা আছে। গত ঈদের চেয়ে এবার সেখানে যাত্রাটা আরও স্বস্তিদায়ক হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে ফোরলেনে যাতায়াত অনেক সুবিধাজনক হবে। গাড়ি গতিও ভালো পাবে। এবার ঈদে ২৩টি নতুন ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করবে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুর সড়ক বিভাগের প্রকৌশলী মারুফ হোসেন, কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মুহাম্মদ মাসুদ আলম প্রমুখ।