সিল্কসিটিনিউজ ডেস্ক:
তিন দিনব্যাপী দেশের সবচেয়ে বড় ডিজিটাল মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬” শুরু হচ্ছে আজ থেকে। ডিজিটাল বিষয়ক নতুনত্ব ও অভিনত্ব বিষয়ে ধারনা ও জ্ঞান বিনিময়ের জন্য এই মেলা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বাসস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এই মেলা অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস এবং এটুআই কর্মসূচি যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।
মেলায় সরকারি আইসিটি সেক্টরের নীতি নির্ধারকগনসহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহন করবেন।
সাতটি দেশের ৭ জন মন্ত্রী আইসিটি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সম্মেলনে যোগদান করবেন। ৪৩টি বিশ্ব বিখ্যাত আইসিটি কোম্পানি, দুইশত আইটি বিষয়ক বক্তা মেলায় অংশগ্রহণ করবেন।
বিশ্বের নামকরা আইসিটি কোম্পানীর মধ্যে মাইক্রোসফট, ফেসবুক, বিশ্ব ব্যাংক, জেডটিই, হুয়াই কোম্পানী মেলায় অংশগ্রহন করবে।
ভিশন-২০২১ কে সামনে রখে মেলায় ১২ সেমিনার, আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া আইটি ক্যারিয়ার মেলা, সফট এক্সপো, মোবাইল এক্সপো, ই-কমার্স ও বিজিনেস প্রসেস আউটসোসিং কর্মসূচি থাকবে।
সূত্র: এনটিভি









