সদ্য প্রকাশিত
রাজশাহী

তিন দফা দাবিতে বিসিএস শিক্ষকদের মানববন্ধন

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
তিন দফা দাবিতে বিসিএস শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি রাজশাহী কলেজ ইউনিট। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এ সময় বক্তারা, জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে বেসরকারী কলেজ সমূহ জাতীয়করণ, শিক্ষকদের পৃথক বিধিমালা প্রণয়ণ এবং বিসিএস শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান।

 

মানববন্ধনে রাজশাহী কলেজে কর্মরত সকল বিসিএস ক্যাডার শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
স/শ