জাতীয়

তামিম-জিয়াকে ধরিয়ে দিলে ৪০ লাখ টাকা

নিউজ ডেস্ক২ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কানাডা প্রবাসী তামিম চৌধুরী এবং পলাতক সৈয়দ মো: জিয়াউল হককে ধরতে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। জিয়াউল হক সেনাবাহিনীতে মেজর পদমর্যাদায় কর্মরত ছিলেন।

সূত্র: রাইজিংবিডি