তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর থানা পুলিশের পৃথক অভিযানে ১২ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায় থানা পুলিশ।

এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। উদ্ধার হওয়া মাদকগুলো ঘটনাস্থলে জনসাধারণের সামনে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে তানোর থানার ওসি মির্জা আব্দুস সালাম জানান, পুলিশের একটি টিমে এসআই আবু রায়হান, এসআই সাইফুল, এসআই নজরুল, এএসআই সবুরসহ কয়েকজন ফোর্স নিয়ে অভিযান চালায় কলমা ইউনিয়নের অমৃতপুর, চন্দনকোঠা, দরগাডাঙ্গা আদিবাসিপাড়ায়। এ সময় প্রায় ১৫টি বাড়িতে অভিযান চালিয়ে বড় বড় মাটির হাড়িতে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করে পুলিশ। তার আগে পুলিশের উপস্থিতি পেয়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া মাদকগুলো সেখানেই গ্রামবাসীর উপস্থিতিতে ধ্বংস করা হয়। এর আগে বিকেলে এসআই আনোয়ার ও নূরে আলম কামারগা বাজারে অভিযান চালিয়ে চোলাই মদ ধংস করেন।
স/আর










