রাজশাহীর খবর

তানোরে মৎস্য কর্মকর্তার সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

তানোর প্রতিনিধি:

জাতীয় মৎস্য সপ্তাহ/১৬ উদযাপন উপলক্ষে রাজশাহীর তানোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন তানোর সাংবাদিক টিপু সুলতান, মনিরুজ্জামান মনি, আশরাফুল আলম, মামুনুর রশিদ মামুন, ইমরান হোসাইন, অসিম কুমার সরকার, মিজানুর রহমান, সারোয়ার হোসেন, আলিফ হোসেন, আব্দুল হান্নান, সোহানুল হক পারভেজ, শফিকুল ইসলামসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকী উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে বিগত বছরে উপজেলা জুড়ে মৎস্য চাষে সাফল্যের দিকগুলো তুরে ধরার পাশাপাশি তার দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন। সেইসাথে জাতীয় মৎস্য সপ্তাহ/১৬ উদযাপন প্রসঙ্গে প্রাক-প্রস্তুতির কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।

স/অ