তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরের মু-ুমালার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল ইসলাম (৮৩)ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে…………..রাজিউন। রবিবার দুপুর দুইটা ৩০ মিনিটে সাদিপুর নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
সোমবার সকাল ৯টার সময় রাষ্ট্রিয় মর্যাদায় দাফন দেওয়া হবে। মৃত্যু কালে তিনি স্ত্রী,ছেলে-মেয়ে আত্মীয়-স্বজন নাতী,নাতনিসহ অনেক গুনাবলী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা খাইরুল ইসলামের মেজো ছেলে মু-ুমালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম হাবিবুল্লা জানান,তার বাবা বয়সের ভারে বিভিন্ন ছোট খাট রোগে ভুগছিলেন। রবিবার দুপুরে হঠাৎ করে তার শরীর খারাপ হয়। হাসপাতালে যাওয়ার প্রস্ততি কালেই মৃত্যুর কোলে ঢলে পরেন তার বাবা।

তিনি আরো জানান,তার অনেক আত্মীয়-স্বজন ও দুই ভাই ঢাকাসহ দেশে সহ বিভিন্ন জেলায় চাকুরি করেন। রবিবার সবাই এসে পৌছাতে পারেনি।তাই সোমবার সকাল ৯টায় ফজর আলী মোল্লা কলেজ মাঠে জানাযা শেষে সাদিপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার(ইউ্এনও)মামুনুর রশিদ জানান,বীরমুক্তিযোদ্ধা খাইরুল ইসলামের মৃত্যুর সংবাদ পাওয়ার পর উপজেলা প্রশাসনে পক্ষে থেকে সকল প্রস্ততি নেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন দেওয়া হবে।
এদিকে মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি।
শোক প্রকাশ করেছেন, তানোর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুণ্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী,তানোর যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, মুণ্ডুমালা পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তাফা সাধারন সম্পাদক আমির হোসেন আমিন,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান।
রোববার এক শোক বার্তায় খাইরুল ইসলামের আত্তার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
স/শ









