নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগে রোববার রাতে তাদের শোকজ করা হয়।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মু. জিয়াউর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাসকে গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা হত্যার হুমকি দেননি। তার রাজনৈতিক ক্যারিয়ার যেন শেষ হয়ে যায় এমনটি বলতে চেয়েছিলেন। তারপরও তিনি (জিয়া) ও উপজেলা চেয়ারম্যান ভবিষ্যতে নির্বাচনের সব আচরণবিধি ঠিকমতো মেনে চলার অঙ্গীকার করে লিখিত বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার এক নির্বাচনী সভায় গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয় জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে। সে সঙ্গে হুমায়ুনের বক্তব্যের একটি ভিডিও ক্লিপও জমা দেওয়া হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এতদিন তোমাকে হামাকে ব্যাহাছে (ব্যবহার করেছে)। এবার ও নিজেই ধরা পড়্যা গেছে। বদমায়েশ,তাকে শেষ করে দিতে হবে। ’









