সদ্য প্রকাশিত
রাজনীতি

ড. ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: মির্জা ফখরুল

Silk City২৯ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
ড. ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। দেশকে দ্রুত সময়ের মধ্যে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে সরকার।

বৃহস্পতিবার বিকালে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। দেড় ঘণ্টার এ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি, খসরু সাহেব ও সালাউদ্দিন সাহেব এসেছিলাম। প্রায় সোয়া ঘণ্টার মতো আলোচনা হয়েছে। আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।

তিনি বলেন, আমাদেরকে জানানো হয়েছে যে―প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রূপরেখা অন্তর্বর্তী সরকার ঘোষণা করবে। দেশকে দ্রুত সময়ের মধ্যে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, না না, আমরা কোনো তারিখ বলিনি। তারিখ তো ওনারাই বলবেন। তারিখ তো আমরা বলব না।

 

সূত্র: যুগান্তর