সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

ডেঙ্গু প্রতিরোধে আত্রাই থানা পুলিশের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০২৩১ মিনিট পড়া
ডেঙ্গু প্রতিরোধে আত্রাই থানা পুলিশের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম


আত্রাই প্রতিনিধি:
বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব রোধে নওগাঁর আত্রাই থানা পুলিশের পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৩ জুলাই দুপুরে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার এর নেতৃত্বে থানা প্রাঙ্গনের পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

ওসি জানান, আমাদের কর্মস্থল ও বাড়ীর চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব-কর্তব্য। কেননা আমাদের চারপাশ পরিস্কার না রাখলে আমাদের নানা ধরনের রোগবালাই হতে পারে। তাছাড়া বর্তমান সময়ে সারা দেশে ডেঙ্গুর প্রকৌপ দিন দিন বেড়েই চলেছে। এসময় ডেঙ্গু প্রতিরোধে সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি সকলের বাড়ীর চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আহবান জানান ওসি।

পরিস্কার-পরিচ্ছন্নতার সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার তদন্ত (ওসি) মো. লুৎফর রহমান, ডিআইও (ডিএসবি) এসএম ওয়াজেদুর রহমান, এসআই চাঁদ আলী, আবু সাইদ, সামমোহাম্মদ, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, ফিরোজ আলীসহ থানার সকল পুলিশ সদস্য।