সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যাচেষ্টা: গ্রেফতারকৃতের চিঠিতে যা প্রকাশ পেল

Silk City২৪ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ট্রাম্পকে হত্যাচেষ্টা: গ্রেফতারকৃতের চিঠিতে যা প্রকাশ পেল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে রায়ান ডব্লিউ রুথ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ১৫ সেপ্টেম্বর ট্রাম্প গলফ খেলছিলেন ট্রাম্প, তখনই এই ঘটনা ঘটে। গলফ মাঠের পাশে ঝোপের মধ্যে এক বন্দুকধারীকে ট্রাম্পের সিক্রেট সার্ভিস সদস্যরা শনাক্ত করেন। বন্দুকধারী পালিয়ে গেলেও পরে কাছাকাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুথ বর্তমানে কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আদালতে জমা দেওয়া নথিপত্রে বলা হয়েছে, রুথকে গ্রেফতারের পর তার এক বন্ধুর বাড়ির চিঠির বাক্সে একটি চিঠি পান তদন্তকারীরা। ওই চিঠিতে রুথ লিখেছিলেন, ‘এটা ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা ছিল। তবে আপনাকে ব্যর্থ করেছি। আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছিলাম। এখন কাজটা শেষ করা আপনার ওপর নির্ভর করছে। কাজটি যেই শেষ করুক না কেন, আমি তাকে ১ লাখ ৫০ হাজার ডলার দেব।’

ওই চিঠিতে রুথ এটাও লিখেছিলেন যে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্প যোগ্য নন। ১৫ সেপ্টেম্বরের হত্যাচেষ্টার কয়েক মাস আগেই চিঠিটি বন্ধুর বাসায় রেখেছিলেন তিনি। এ থেকে বোঝা যায়, দীর্ঘ সময় ধরে তিনি ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিলেন। তার বিরুদ্ধে আপাতত আগ্নেয়াস্ত্রুসংক্রান্ত দুটি মামলা করা হয়েছে। এর একটিতে তাঁর সর্বোচ্চ ১৫ বছরের সাজা হতে পারে।

ঘটনার দিন ট্রাম্পের খুব কাছেই অবস্থান করছিলেন রুথ। পালানোর সময় ঘটনাস্থলে তিনি একটি বন্দুক ফেলে যান, যার ওপর টেলিস্কোপ লাগানো ছিল এবং ভেতরে ছিল ১১টি গুলি। বন্দুকটি পরীক্ষা করে দেখা গেছে, তাতে রুথের আঙুলের ছাপ পাওয়া গেছে, যা তাকে হত্যাচেষ্টার ঘটনায় আরও জোরালোভাবে জড়িত করেছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

কয়েক মাস আগে লেখা ওই চিঠি থেকে বোঝা যায়, রুথ দীর্ঘদিন ধরে এই হত্যার পরিকল্পনা করে আসছিলেন। কৌঁসুলিরা দাবি করেছেন, ট্রাম্পকে হত্যার জন্য সে দিন তিনি সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। রুথের বিরুদ্ধে বর্তমানে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত দুটি মামলা চলছে, যার একটিতে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন