সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ট্রাম্পকে ক্ষুব্ধ করা আইন বাতিলে আদালতে দক্ষিণ আফ্রিকার সরকারি জোটের দল

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
ট্রাম্পকে ক্ষুব্ধ করা আইন বাতিলে আদালতে দক্ষিণ আফ্রিকার সরকারি জোটের দল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় গেল বছর বিতর্কিত এক ভূমি আইন পাস করেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিতর্কিত আইনটি পাস হলে বেজায় চটেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আইনটির সমালোচনা করে দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধ করে নির্দেশ দেন। তাই ট্রাম্পকে ক্ষুব্ধ করা আইন বাতিলে আদালতে গেছেন দক্ষিণ আফ্রিকার সরকারি জোটের দল দ্বিতীয় বৃহত্তম দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ)।
আসন্ন নভেম্বরে পৌরসভা নির্বাচনের প্রস্তুতিতে এই মামলাটি বৃহত্তম দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে বিরোধের সৃষ্টি করেছে। খবর রয়টার্স

২০১৫ সালের জানুয়ারি মাসে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ‘এক্সপ্রোপ্রিয়েশন অ্যাক্ট’ বা উচ্ছেদ বিলে স্বাক্ষর করেন।

আইন অনুযায়ী, জনস্বার্থে কোনো ক্ষতিপূরণ ছাড়াই বা নামমাত্র মূল্যে রাষ্ট্র যেকোনো জমি অধিগ্রহণ করতে পারবে।
উচ্ছেদ আইনের মূল লক্ষ্য বর্ণবাদী যুগের অসম অর্থনৈতিক বৈষম্য দূর করা। এএনসি একে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখলেও তাদেরই জোটের শরিক দল ‘ডিএ’ একে অসাংবিধানিক ও বিনিয়োগ-বিরোধী বলে আখ্যা দিয়েছে।

এই আইন পাসের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

এর জেরে তিনি দক্ষিণ আফ্রিকায় মার্কিন তহবিল বন্ধ করার নির্বাহী আদেশ দেন। পাশাপাশি শ্বেতাঙ্গ আফ্রিকানার কৃষকদের যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ডিএ এই আইনের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে নেমেছে। দলটির দাবি, এই আইন সরকারকে অনিয়ন্ত্রিত ও অস্পষ্ট ক্ষমতা দেয়। আফ্রিকানার স্বার্থরক্ষা কমিটির আরো দুটি মামলার সাথে এই দলটির মামলার যৌথ শুনানি অনুষ্ঠিত হবে।

আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনের আগে ক্ষমতাসীন এই জোটের শীর্ষ দুই দলের মধ্যকার এই আইনি লড়াই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তাপ ছড়াচ্ছে।