রাজশাহীর খবর

বাঘায় ট্রাকে আগুন: শাহরিয়ারের এপিএস সিরাজের মন্তব্যে ক্ষোভ আ.লীগে

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০২৩২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাঘায় মঙ্গলবার দিবাগত রাতে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার এপিএস বলে পরিচিত সিরাজুল ইসলাম সিরাজের একটি ফেসবুক পোস্ট নিয়ে  আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। সরকার দলের এমপির এপিএস হয়ে ওই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীকে জড়িয়ে মন্তব্য করাটি মোটেও ভালো চোখে দেখছেন না নেতাকর্মীরা। সিরাজের ওই পোস্ট এবং ট্রাক পুড়ানোর ঘটনাটিকে নিয়ে সন্দেহের চোখেও দেখছেন অনেকেই।

নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিরাজ লিখেছেন, চারঘাট-বাঘার বিএনপি-জামাতের নয়া নেতৃত্ব দিচ্ছেন স্বতন্ত্র নামধারী খন্দকার মোশতাক রুপি আওয়ামী লীগের তথাকথিত গুটিকয়েক নেতা। দুদিন আগে চারঘাট উপজেলায় ককটেল ফুটিয়ে জনমনে আতংক ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে। নানা অপকর্মের মাধ্যমে ভোটের সুন্দর পরিবেশ নস্যাৎ করার অপতৎপরতার মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা।ঘটনার পর পরই সিরাজ তার ফেসবুকে ওই মন্তব্য করেন।

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রায়েব উদ্দিন লাভলু বলেন, দেশজুড়ে নির্বাচন বানচালের জন্য যখন বিএনপি-জামায়াত নানাভাবে তৎপরতা চালাচ্ছে, তখন বাঘায় ট্রাকের আগুন দেওয়ার পরে সিরাজ যে ধরনের পোস্ট দিয়েছে, সেটি মোটেও ঠিক করেনি। তিনি আওয়ামী লীগের এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে এলাকায় পরিচিত। তাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। কিন্তু সেটি না করে মঙ্গলবার রাতে ট্রাকে আগুন দেওয়ার পরে সিরাজ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।ফলে তার ওই মন্তব্য নিয়েই সন্দেহ তৈরী হয়েছে।’

স্থানীয় আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সিরাজের ওই পোস্টের পর বাঘায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনাটি নিয়ে আরও সন্দেহ তৈরী হয়েছে।ঘটনাটি নিয়ে সিরাজ জলঘোলা তৈরী করছে। এমপির ব্যক্তিগত সহকারী হয়ে সে এই ধরনের মন্তব্য করতে পারেন না।’

স/আর

ট্যাগ: