সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

টেলিগ্রামের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সন্ত্রাসে সহায়তার অভিযোগ

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৬২ মিনিট পড়া
টেলিগ্রামের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সন্ত্রাসে সহায়তার অভিযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাশিয়ার জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ এনেছে দেশটির নিরাপত্তা সংস্থা।

বুধবার (২৯ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার নিরাপত্তা সংস্থার দাবি, দুরভ সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। এর আগে তিনি বলেছিলেন, তার বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

৪১ বছর বয়সী পাভেল দুরভ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও মালিক। টেলিগ্রাম বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটির বেশি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় উভয় পক্ষই তথ্য আদান-প্রদানে অ্যাপটি ব্যাপকভাবে ব্যবহার করেছে।

দুরভ ২০১৪ সালে রাশিয়া ছেড়ে যান। এর আগে তিনি তার প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকন্টাকটেতে (ভিকে) বিরোধী গোষ্ঠীর বিভিন্ন কমিউনিটি বন্ধ করার সরকারি নির্দেশ মানতে অস্বীকৃতি জানান। পরে তিনি প্রতিষ্ঠানটি বিক্রি করে দেশ ছাড়েন।

২০১৮ সালে টেলিগ্রামের এনক্রিপ্টেড বার্তার তথ্য নিরাপত্তা সংস্থাকে দিতে অস্বীকৃতি জানালে রাশিয়া অ্যাপটি ব্লক করার চেষ্টা করে। তবে সেই উদ্যোগ খুব একটা সফল হয়নি।

বর্তমানে দুরভ ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। ২০১৭ সাল থেকে তিনি দুবাইয়ে বসবাস করছেন।

এদিকে শুধু রাশিয়াই নয়, ফ্রান্সসহ কয়েকটি দেশেও টেলিগ্রামের বিরুদ্ধে অপরাধমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগ নিয়ে তদন্ত চলছে। যদিও টেলিগ্রাম এসব অভিযোগ অস্বীকার করেছে।