রাজশাহী

টিভির পেছনে ৮৮০ ইয়াবা, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাটে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ ঘটনায় মো. আল হেলাল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।জনসংখ্যার তথ্য দেখুন

রোববার ভোরে চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টা ৪০ মিনিটে সদর কোম্পানির একটি দল মোক্তারপুর গ্রামের মো. আল হেলালের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষে দেয়ালে টানানো একটি স্যামসাং মনিটরের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি সিমকার্ড ও একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আল হেলাল মোক্তারপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল হেলাল বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলেও জানিয়েছে সংস্থাটি।ই-পেপার সাবস্ক্রাইব করুন

এ ঘটনায় আল হেলালের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।