নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাদপুর শহর ও জেলা শহর থেকে পৌর জামায়াতের আমির কায়ুম হোসেন সহ দুই জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোর ও সকাল ১১ টার দিকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, আজ সকাল ১১ টার দিকে কোটচাদপুর শহরে অভিযান চালিতে পৌর জামায়াতের আমির কায়ুম হোসেনকে আটক করা হয়।

নাশকতা সৃষ্টির মামলায় তাকে আটক করা হয়।
অন্যদিকে জেলা শহরের চাকলাপাড়ায় গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সদর পৌর সভার ৭ নং ওয়ার্ড মহিলা জামায়াতের সেক্রেটারী আমেনা খাতুনকে আটক করা হয়।
তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে
স/শ









