জাতীয়

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ বাংলাদেশীর মৃত্যু

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরের জুলুলী বিওপির লেবুতলা সীমান্তে ভারতের অভ্যন্তরে রাজাপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম খোকন (৪০) নামের এক বাংলাদেশী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতরাত ১ টার দিকে। নিহতের লাশ তার নিজ গ্রাম মহেশপুরের লেবুতলা গ্রামে নিজ বাড়িতে রাখা হয়েছে।

 
যশোর বিজিবি-২৬ ব্যাটেলিয়ানের পরিচালক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন সিল্কসিটি নিউজকে জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লেবুতলা পশ্চিম পাড়া গ্রামের মনছুর আলীর ছেলে রেজাউল ইসলাম খোকন গতরাত ১১ টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়।

 
রাত আনুমানিক ১ টার দিকে সে মহেশপুরের জুলুলী বিওপির লেবুতলা সীমান্তের জিরো লাইন থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে (কাটাতারের এপারে) রাজাপুর গ্রামের একটি বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। তার স্বজনরা আজ ভোর ৩ টার দিকে নিহতের লাশ নিজ বাড়িতে নিয়ে আসে।

 
বিজিবি-২৬ ব্যাটেলিয়ানের পরিচালক আরো জানান, নিহত রেজাউল ভারতের রাজাপুর গ্রামে গতরাতে আতœীয় বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।

 
তার মুখমন্ডলের বাম পাশ ও বাম হাত ঝলসে গেছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান।
স/শ