সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ঝালমুড়ির লোভ দেখিয়ে শিবগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ

নিউজ ডেস্ক২৯ জুন ২০১৭১ মিনিট পড়া
ঝালমুড়ির লোভ দেখিয়ে শিবগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নির্যাতনকারী রিহাবের বিরুদ্ধে মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আবদুর রাকিবের ছেলে মো. রিহাব হোসেন ঝালমুড়ি খেতে দেয়ার প্রলোভন দেখিয়ে পাশের গ্রামের সাত বছরের এক শিশুকে নিজেদের রাইস মিলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিশুটি নির্যাতনের ঘটনা পরিবারের লোকজনকে বলে দিলে শিশুটির মা থানায় ধর্ষক রিহাব হোসেন কে এক মাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর আসামী কে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। আসামী গা ঢাকা দেয়ায় গ্রেফতার করতে কিছুটা দেরি হচ্ছে।
তিনি আরো জানান, বুধবার সকালে শিশুটির ফরেনসিক পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
স/আ