সদ্য প্রকাশিত
রাজশাহী

জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ১৩টি সাধারণ ওয়ার্ডে ও ৩টি সংরক্ষিত ওয়র্ডে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে আরিফুর রহমান রকেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

 

এছাড়াও ১৩ ও ১৪ নং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শফিকুল আলম তালুকদার ও আব্দুর রহিম। সংরক্ষিত মহিলা ৪ ও ৫ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জিন্নাতুন নেছা ও দিলরুবা বেগম।

 

এছাড়া বাকী সাধারণ ১৩টি ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিতরা হলেন, ১নং ওয়ার্ডে ১৮ ভোটে সুমন কুমার সাহা, ২নং ওয়ার্ডে ২৪ ভোটে মিজানুর রহমান টিটো, ৩নং ওয়ার্ডে ১৪ ভোটে হাতেম আলী, ৪নং ওয়ার্ডে ১৫ ভোটে জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডে ১২ ভোটে কাদের ব্যাপারী, ৬নং ওয়ার্ডে ১৪ ভোটে আফজাল হোসেন, ৭নং ওয়ার্ডে ১১ ভোটে মামুনুর রশিদ, ৮নং ওয়ার্ডে  ১৫ ভোটে ফারুক হোসেন ইব্রাহিম,  ৯নং ওয়ার্ডে ১৩ ভোটে আব্দুল কাদের মুকুল, ১০নং ওয়ার্ডে ১৭ ভোটে রেজাউল করিম, ১১নং ওয়ার্ডে ২৪ ভোটে আব্দুস সোবহান মন্ডল, ১২নং ওয়ার্ডে ২৪ ভোটে আব্দুল হান্নান মিঠু, ১৫নং ওয়ার্ডে ২০ ভোটে গোলাম রব্বানী।

 
এছাড়াও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ১নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৬৪ ভোটে নাছিমা আক্তার, ২নং ওয়ার্ডে ৭৪ ভোটে রেবেকা সুলতানা, ৩নং ওয়ার্ডে ৪০ ভোটে রাশেদা বেগম।

 
জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুর রহিম স্বাক্ষরিত সহকারী রির্টানিং অফিসার জেলা নির্বাচন অফিসার মোশারফ হোসেন বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেন।

স/অ