সদ্য প্রকাশিত
জয়পুরহাট

জয়পুরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। জয়পুরহাট টাউন হল চত্তরে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।

 

এ উপলক্ষে বুধবার উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, বগুড়া কর অঞ্চলের কমিশনার একেএম বদিউল আলমও জয়পুরহাটের উপ কর কমিশনার আলমগীর হোসেন, অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চলের খালেদ আরেফিন শরিফ,কর আইনজীবি সমিতির সভাপতি এড. সাজ্জাদুল বারী, সাধারন সম্পাদক আব্দুল ওহাব খাঁন ।

 

করদাতাদের মধ্যে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন দুদু।।

 
এ আয়কর মেলায় করদাতাদের ই-টিআই এন রেজিষ্টেশন/ রি-রেজিষ্টেশন, আয়কর রিটার্ণ দাখিলের সুবিধা, ব্যাংকের অস্থায়ী বুথে আয়কর জমাদানের সুবিধা ও করদাতাদের রিটার্ণ পূরন সংক্রান্ত সহযোগীতার জন্য কর পরামর্শসহ বিভিন্ন সেবাদানে ১২ টি স্টল বসানো হয়েছে।
স/শ