জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে গৃহকর্মীকে ধর্ষনের দায়ে রুস্তম আলী নামের এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের বিজ্ঞ বিচারক। মঙ্গলবার দুপুরে ওই আদালতের বিজ্ঞ বিচারক ডঃ আব্দুল মজিদ এ রায় প্রদান করেন।
রুস্তম আলী জেলার আক্কেলপুর উপজেলার নারিকেলী গ্রামের নীল চাঁদ মন্ডলের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিগত ২০০৪ সালের ৪ আগষ্ট রাতে রুস্তম আলী আক্কেলপুর উপজেলার নারিকেলী গ্রামের নিজ বাড়ি হতে পার্শ্বের গ্রামে ওই গৃহকর্মীর বাড়িতে রাখতে যায়। গৃহকর্মীর বাড়িতে পৌঁছে সেখানে লোকজনের অনুপস্থিতি টের পেয়ে ওই বাড়িতেই তাকে জোর পূর্বক ধর্ষন করে। পরে ওই গৃহবধূ বিষয়টি পরিবারের লোকজনকে জানান এবং বিষয়টি স্থানীয়ভাবে শালিসে বিয়ের সিদ্ধান্ত হলে রুস্তম আলী তা অস্বীকার করেন।

পরে গর্ভবর্তী অবস্থায় ২০০৫ সালের ১২ এপ্রিল ওই গৃহকর্মী বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালত দীর্ঘ শুনানী শেষে আসামী রুস্তম আলীর বিরুদ্ধে মঙ্গলবার এ রায় প্রদান করেছেন।
স/শ










