সদ্য প্রকাশিত
জয়পুরহাট

জয়পুরহাটে তৃণমুল নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের মতবিনিময়

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটে তৃণমুল নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধিঃ

তৃতীয়বারের মত আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি জয়পুরহাটের তৃণমুল আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

 

মঙ্গলবার সকাল ১১টায় শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ৩য় বারের মত নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

 

জেলা আওয়ামীলীগের সহসভাপতি রাজা চৌধুরীর সভাপতিত্বে, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম হক্কানী, এ্যাড. নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এসএম সোলাইমান আলী, যুগ্ম সম্পাদক জাকির হোসেনসহ অন্যানরা।

 
সভায় জেলা আওয়ামীলীগ, থানা আওয়ামলীগের সদস্যরা এবং ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোর সভাপতি ও সম্পাদকরা অংশগ্রহন করেন। দলের ভবিষ্যত পরিকল্পনা সেইসাথে এলাকার উন্নয়ন পরিকল্পনা ঠিক করতেই এই মতবিনিময় সভার আয়োজন বলে জানাগেছে দলীয়সুত্রে।
স/শ