রাজশাহীর খবর

জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

জয়পুরহাট প্রতিনিধি:
‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রথম দিনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস অধিদপ্তর।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ২ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, জেলা মৎস্য কর্মকর্তা সুভাস চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর ইসলাম প্রমুখ।

 
সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত সপ্তাহের বিস্তারিত কর্মসূচী তুলে ধরে বলেন কর্মসূচীর মধ্যে রয়েছে বর্তমান সরকারের মৎস্য বিভাগের সাফল্য তুলেধরে প্রামন্য ভিডিও চিত্র প্রদর্শন, গুরুত্বপূর্ন হাট বাজারে মৎস চাষ উদ্বুদ্ধকরণ বিষয়ক সভা এবং মৎস্য চাষ বিষয়ক আইন বাস্তবায়নে ফরমালিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এছাড়াও জেলার বর্তমান মৎস্য বিভাগের অর্জিত সাফল্য ও জেলায় মৎস্য বিভাগের বিভিন্ন তথ্যাদি তুলে ধরেন। এবার জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাট এর মেসার্স সাইফুল মৎস্য খামার জাতীয় মৎস্য পুরস্কার-২০১৬ রোপ্য পদক পেয়েছেন বলে তিনি জানান।

স/অ