জয়পুরহাট প্রতিনিধি :
আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি তৃতীয় বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হওয়ায় জয়পুরহাটে উন্নয়ন কমিটির উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেল ৪টায় জয়পুরহাট রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার সর্বস্তরের জনসাধারণ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রবীন আওয়ামীলীগ নেতা সাবেক সংসদ সদস্য আব্বাস মন্ডলের সভাপতিত্বে, এসময় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম হাক্কানী, এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিকে তৃতীয় বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
স/অ










