জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর-বগুড়া সড়কের আক্কেলপুর উপজেলার ভিকনি ব্রীজ এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে দিলবর নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে আক্কেলপুরের ভিকনি সুসৃষ্টি গুচ্ছগ্রামের ওই ডাকাতকে গুরুতর আহত অবস্থায় রাতেই জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, গত রাত দেড়টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনি এলাকায় টহলরত পুলিশের সিএনজি’র গতিরোধ করে হামলা করে একদল ডাকাত।
এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় দিলবর নামের এক ডাকাতকে আটকের পর জয়পুরহাট হাসপাতালে ভর্তি করে বলেও ওসি জানান ।
পুলিশের দাবি সে হত্যা ও ডাকাতি সহ প্রায় এক ডজন মামলার আসামী।
এ ঘটনায় ওবায়দুল ও বিধান নামের তাদের দুই পুলিশ কনষ্টেবল আহত হয়। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
স/শ










