সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
শিল্প ও সাহিত্য

জে জে জাহিদ হাসানের কবিতা ‘পরকাল’

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
জে জে জাহিদ হাসানের কবিতা ‘পরকাল’

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:

 ‘পরকাল’

দিন যাচ্ছে মাস যাচ্ছে

কমছে আমার আয়ু

তার সাথে সাথে ফুরিয়ে যাচ্ছে

শ্বাস-নিঃশ্বাসের বায়ু।

চলে গেলে আর

ফিরে আসা হবে না

কথাটা ভাবতে

এ বুকে জমে কতই না যন্ত্রণা।

তোমরা আমায় রেখে আসবে

দরজা জানালাহীন বদ্ধ এক ঘরে

আর ফিরে আসা হবে না

রয়ে যাব চিরতরে।

একলা ঘরে থাকবো আমি

থাকবে না আর কেউ

ভেবেছে যে মোরে খুবই বেশি

ভুলে যাবে সেও।

থাকবো আমি অন্ধকারে

জ্বলবে না আর বাতি

থাকবে না কেউ আমার আপন

থাকবে না কোন সাথি।

পাপ পূণ্যের হিসাব হবে, পাব আমি ক্ষমা

যদি থাকে পূণ্যের খাতায়, অধিক পরিমান জমা।