সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
শিল্প ও সাহিত্য

জে জে জাহিদ হাসানের কবিতা ‘অঙ্কুরিত প্রেমের জবাব’

নিউজ ডেস্ক৬ জুলাই ২০১৯১ মিনিট পড়া
জে জে জাহিদ হাসানের কবিতা ‘অঙ্কুরিত প্রেমের জবাব’

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:

একটা কবিতা লিখবো তুমি কী চরন হবে?
একটা নদী পাড়ি দেবো তুমি কী নাও হবে?
একটা প্রেমের ফুল ফোটাবো তুমি তার কলি হবে?
একটা উপন্যাস লিখবো তুমি কী তার নায়কা হবে?
একটা গান লিখবো তুমি কী তার গায়িকা হবে?

একটা জ্যোৎস্না ভরা রাতে লুকোচুরি খেলবো তুমি কী চাঁদের আলো হবে?
একটা প্রেমের মন্দির গড়বো তুমি কী তার পূজারী হবে?
একটা আকাশে রংধনুতে সাজাবো তুমি কী রং হবে?

একটা প্রেমের পাহাড় গড়বো তুমি কী তার পাথর হবে?
একটা প্রেমের মরুভূমি গড়বো তুমি কী তার বালি হবে?
একটা প্রেমের রচনা লিখবো তুমি কী তার সারাংশ হবে?

কবি: জে জে জাহিদ হাসান, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজে অধ্যায়নরত।